1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে কে.জি বৃত্তি পরীক্ষায় ২৩৫জন শিক্ষার্থীর অংশগ্রহণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ২৬৫ বার পড়া হয়েছে

শেফালী আক্তার রাখি,বিশেষ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩ ও ৪ নভেম্বর কেজি বৃত্তি পরীক্ষা ও বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বাগেরহাট আঞ্চলিক শাখার আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকালে নতুন শিক্ষাক্রম,কে.জি বৃত্তি -২০২৩ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।


এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক জাকির হোসেন রিয়াজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসোসিয়েশনের উপদেষ্টা,দি লাইসিয়াম একাডেমির অধ্যক্ষ আলহাজ্ব মোঃ শাহাবুদ্দীন তালুকদার, ভাসানী কিন্ডারগার্টেন এর সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা বাবু সদানন্দ হালদার,সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আইডিয়াল কেজি স্কুলের প্রতিষ্ঠাতা এইচ এম শহীদুল ইসলাম,এসোসিয়েশন সহ-সভাপতি এইচ এস এম লুতফর রহমান,শহীদ তিতুমীর এর প্রতিষ্ঠাতা,এসোসিয়েশনের সহ- সভাপতি মোঃ বেলায়েত হোসেন,এসোসিয়েশনের সাধারন সম্পাদক,মিয়া ফুয়াদ ইন্টারন্যাশনাল এর অধ্যক্ষ মোঃ আব্দুল্লাহ আল মামুন,এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক,শুভ বিদ্যানিকেতনের অধ্যক্ষ মোঃ ছগির হোসেন,ভাসানী কিন্ডারগার্টেন এর অধ্যক্ষ মোঃ ইলিয়াস হোসেন,রাজিয়া প্রি ক্যাডেট এর অধ্যক্ষ মোঃ আঃ আউয়াল প্রমুখ।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বলইবুনিয়া আল হেরা কিন্ডারগার্টেন এর অধ্যক্ষ সেলিনা বেগম, এসোসিয়েশনের কোষাধ্যক্ষ দি লাইসিয়াম একাডেমির সালমা আক্তার, দপ্তর সম্পাদক দেব কুমার হাওলাদার, ভাসানী কিন্ডারগার্টেন এর প্রশান্ত বারৈ,আলহেরা ক্যাডেট মাদ্রাসার হাসান উল বান্না।
অনুষ্ঠানে নতুন শিক্ষাক্রম,কেজি বৃত্তি পরীক্ষা,এসোসিয়েশন কর্তৃক শিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচি,এসোসিয়েশনের ২০২৪ সালের
পরিকল্পনা ও কর্মসূচি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
কেজি বৃত্তি পরীক্ষায় ১১ টি প্রতিষ্ঠানের ২৩৫ জন্য ছাত্র ছাত্রী অংশগ্রহন করে।
সভা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন এসোসিয়েশনের সহ-সভাপতি জনাব এইচ এস এম লুতফর রহমান।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD