আবিকুল ইসলাম, তাহিরপুর প্রতিনিধি :-সমবায়ে গড়েছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ এই প্রতিপাদ্য কে সামনে রেখে সারা দেশের ন্যায় সুনামগঞ্জের তাহিরপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে ৫২ তম জাতীয় সমবায় দিবস ২০২৩ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার (০৪ই,নভেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন শেষে উপজেলার বিভিন্ন এলাকার সমবায়ী সংগঠন ও প্রশাসনের কর্মকর্তারা উপজেলা পরিষদের সামনে থেকে একটি র্যালি বের করে, উপজেলা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হল রুমে মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, ও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান রনি, এ সময় উপস্থিত ছিলেন, ,উপজেলা সমবায় কর্মকর্তা আশিষ আচার্য,উপজেলা মৎস্য কর্মকর্তা, ইউসুফ আলী, উপজেলা সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সাধারন সম্পাদক গোলাম সরোয়ার লিটন,উপজেলা আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক নরেন্দ্র নারায়ণ বৈশাখ,সাংবাদিক, আবুল কাসেম, জাহাঙ্গীর আলম ভুইয়া, শওকত হাসান,মনিরাজ শাহ,আবিকুল ইসলাম আবির, শংকর চন্দ, সমবায় সমিতির সদস্য, উদ্যোক্তা প্রমুখ।
বক্তারা আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর সমবায়কে গুরুত্ব দিয়ে আসছেন। বর্তমান সরকার ক্ষুধা, দারিদ্র্য, বৈষম্য ও দুর্নীতিমুক্ত সুখী-সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে নানামুখী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে। সরকার সমবায়ের মাধ্যমে কৃষি জমি ও অন্যান্য সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে দেশে কর্মসংস্থান সৃষ্টি, খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণে কাজ করছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply