আশাহীদ আলী আশা : নবীগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে- ২০২৩ পালন করা হয়েছে।
শনিবার (৪ নভেম্বর ) সকালে শোভাযাত্রার মধ্য দিয়ে বাজার প্রদক্ষিণ শেষে নবীগঞ্জ থানা প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নবীগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারন সম্পাদক শামীম আহমেদ চৌধুরী সভাপতিত্বে এবং এসআই বিজয় দেবের পরিচালায় কোরান পাঠ করেন, থানা মসজিদের ইমাম মাওলানা হাফিজুর রহমান, গীতা পাঠ করেন, সুব্রত দাশ, স্বাগত বক্তব্য রাখেন, পুলিশ পরির্শক (তদন্ত) গোলাম মুর্শিদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,নবীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো : মাসুক আলী, এড: ফারুক আহমদ, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ যুগ্ন সাধারণ সম্পাদক রিজভী আহমেদ খালেদ সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এটিএম সালাম, আনোয়ার হোসেন মিটু, আশাহীদ আলী আশা, পৌর কাউন্সিলর ফজল চৌধুরী, পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল আহমদ বেলাল,বড় শাখোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক রুবেল মিয়া, উপজেলা শিক্ষক সমাজ আব্দুল মজিদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামিলীগ নেতা এটি রুবেল নবীগঞ্জ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অর্জন রায় সহ সাংবাদিক রাজনৈতিক ও সামজিক সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ প্রমুখ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply