আবিকুল ইসলাম,তাহিরপুর প্রতিনিধি :- বিএনপি-জামাতের আগুন সন্ত্রাস, প্রধান বিচারপতির বাসভবনে হামলা, হাসপাতালে হামলা, পুলিশ সদস্য হত্যাসহ নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন।
বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে তাহিরপুর বাজার থেকে উপজেলা চত্ত্বর পর্যন্ত একটি শান্তিপূর্ণ সমাবেশ করেন।
শান্তি সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হোসেন খান,সাধারণ সম্পাদক অমল কান্তি কর, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগ আহাব্বায়ক হাফিজ উদ্দিন,বালিজুরি ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মিলন তালুকদার, বালিজুরি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তুষা মিয়া,তাহিরপুর সদর ইউনিয়ন যুবলীগ সভাপতি সাজিদুর রহমান, বালিজুরি ইউনিয়ন যুবলীগ সভাপতি জিয়া উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি আবুল বাসার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জয় রায়,শ্রমিকলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মতি মিয়া প্রমুখ।
এ সময় শান্তি সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের দিকে এগিয়ে চলেছে। উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বিএনপি ও জামায়াত মিলে দেশটাকে আবার পিছিয়ে নেওয়ার চেষ্টা করছে। আওয়ামী লীগ তা হতে দেবে না। আওয়ামী লীগ রাজপথে আছে এবং থাকবে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply