শেফালী আক্তার রাখি, বিশেষ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে নাশকতা মামলায় বিএনপির-জামায়াতের ৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হচ্ছেন মোরেলগঞ্জ পৌর বিএনপির সদস্য মো. মাসুম ফকির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান রুবেল, বিএনপি নেতা বাবুল জজ ও জামায়াত কর্মী মো. আবুল বাশার। সোমবার দিবাগত রাত ২টার দিকে পুলিশ এদেরকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। এ বিষয়ে মোরেলগঞ্জ থানা অফিসার (ওসি) ইনর্চাজ মোঃ সাইদুর রহমান বলেন, আটককৃতরা নাশকতা মামলার আসামি। মঙ্গলবার সকালে গ্রেফতারকৃতদের বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply