1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

বাহুবলে হারানো মোবাইল ফোন উদ্ধার করে দিলো পুলিশ

স্টাফ রিপোর্টারঃ
  • বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১৬১ বার পড়া হয়েছে

বাহুবলে হারানো মোবাইল ফোন উদ্ধার করে দিলো পুলিশ সদস্য রিয়াজ উদ্দীন

হবিগঞ্জের বাহুবল উপজেলার সুমাইয়া আক্তার নামে এক মহিলার হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে তার নিকট হস্তান্তর করেছে বাহুবল মডেল থানা পুলিশ রিয়াজ উদ্দিন ।

জানা যায়, গত ৫ সেপ্টেম্বর সুমাইয়া আক্তার উপজেলার সাতকাপন ইউনিয়নের সংকরপুর তার বাসা থেকে পায়ে হেঁটে বাহুবল বাজার এলাকায় যাওয়ার সময় তার অজান্তেই তার স্মার্ট ফোন হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর মোবাইল না পাওয়া গেলে তিনি খুবই চিন্তায় পরে যায়। এর এক দিন পর ৬ সেপ্টেম্বর বাহুবল মডেল থানা পুলিশের কাছে দারস্থ হয়। থানা থেকে তাকে মোবাইলের IMEI নম্বার উল্লেখ করে ও মোবাইলে মধ্যে যে কোম্পানির সিম আছে সেই কোম্পানি ও নম্বার উল্লেখ করে একটি সাধারন ডাইরি করতে বলেন।

সাধারন ডাইরী করার পর বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মশিউর রহমানের সার্বিক সহযোগিতায় ও এএসআই রিয়াজ উদ্দিন এর প্রচেষ্টায় হারিয়ে যাওয়ার ৪০ দিন পরে সিলেট জেলার বিয়ানীবাজার এরিয়া থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি উদ্ধার করে পুলিশ।

উক্ত মোবাইল ফোন উদ্ধার করার পর মোবাইলের প্রকৃত মালিক সুমাইয়া আক্তার কে জানানো হলে আজ মঙ্গলবার দুপুরে বাহুবল মডেল থানা অফিসার ইনচার্জ এর অফিস কক্ষে এসে তিনি মোবাইল ফোনটি বুঝে নেন।

হারানো মোবাইল ফোন ফেরত পেয়ে সুমাইয়া আক্তার সন্তুষ্টি প্রকাশ করেন এবং বাহুবল মডেল থানার পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD