নবীগঞ্জ মডেল প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধা ৭ ঘটিকায় সময় নবীগঞ্জ শহরের ওসমানী রোডস্থ নবীগঞ্জ প্লাজায় মডেল প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন নবীগঞ্জ মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আলী জাবেদ মান্না। সাধারণ সম্পাদক অঞ্জন রায়ের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন নবীগঞ্জ মডেল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন তালুকদার, অর্থ সম্পাদক সাগর মিয়া, নির্বাহী সদস্য জসিম উদ্দীন, মোঃ হাসান চৌধুরী, স্বপন রবি দাশ, জাবেদ ইকবাল তালুকদার, ক্লাবের সদস্য পারভেজ চৌধুরী ফয়েজ, মোঃ রুমেল, রেজুয়ান আহমেদ। উক্ত সভায় ক্লাবের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply