1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে ট্রাক উল্টে ৩ জন আহত

শেফালী আক্তার রাখি, বিশেষ প্রতিনিধি।
  • মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ১৬৪ বার পড়া হয়েছে

বাগেরহাটের মোরেলগঞ্জে একটি মালবাহী ট্রাক সড়কের মাঝখানে উল্টে পড়ে এর চালকসহ ৩ জন আহত হয়েছেন। রবিবার বিকেল ৫ টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের বাদশামিয়ার হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদেরকে উদ্ধার করে মোরেলগঞ্জ আরএম হাসপাতালে পৌছে দেয়।

আহতরা হচ্ছেন, ট্রাকের চালক শরণখোলা উপজেলার নলবুনিয়া গ্রামের শাকিল তালুকদার(৩০), হেলপার রাসেল হাওলাদারকে(২৮) ও মনির হোসেন তালুকদারকে(৩২)। এদের মধ্যে গুরুতর আহত রাসেল হাওলাদার ও শাকিলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অপর মনির হোসেন তালুকদার(৩২) মোরেলগঞ্জ আরএম আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আহত মনির তালুকদার বলেন, ঢাকা মেট্রা-ট ১৪-৪৬৩৪ নং ট্রাকটি গুলিশাখালী বাজার থেকে কয়েক টন সশা নিয়ে ফেনীর উদ্দেশে রওয়ানা হয়েছিল। ঘটনাস্থালে বিপরীতমুখী একটি যাত্রীবাহী আলমসাধুকে সাইড দিতে গিয়ে এটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপরে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি অতিরিক্ত বোঝাই থাকার কারনে নিয়ন্ত্রণ হারায়।

এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত এখনো জানা যায়নি।

 

আশরাফ

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD