1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

দুই দিনেও খোঁজ মেলেনি বিএনপি নেতার, আইনশৃংখলা বাহিনী পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ

Reporter Name
  • রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ১৪৬ বার পড়া হয়েছে

মিরু হাসান ঃ ঢাকা মহানগর উত্তর তুরাগ থানাধীন ৫২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক নামের এক বিএনপি নেতাকে রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টর থেকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার দুইদিন হয়ে গেলেও এখনো তার কোন খোঁজ পায়নি পরিবার। তিনি উত্তরার ১১ নম্বর সেক্টরের ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারে রিপোর্ট ডেলিভারি ডেস্কে কর্মরত ছিলেন। পারিবারিক শত্রু জানা যায়, গত বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নিজ কর্মস্থল ইবনে সিনা ডায়াগনেস্টিক সেন্টার হাসপাতাল থেকে তুলে নেওয়া হয়েছে। দুই দিনে অতিবাহিত হলেও সন্ধান মেলেনি সিদ্দিকের বলে জানিয়েছে পরিবার। এ ঘটনায় স্বামীর সন্ধান চেয়ে স্ত্রী রুবিনা আক্তার শুক্রবার উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি (জিডি নম্বর ৫৩৩) করেছেন । নিখোঁজ সিদ্দিকের স্ত্রী রুবিনা বলেন, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ফোনে সিদ্দিকের সঙ্গে কথা হয়েছে। এ সময় সিদ্দিক জানিয়েছিলেন অফিসে আইনশৃংখলা বাহিনীর লোক এসেছে। সমস্যায় আছি পরে কথা বলি। পরে এরপর থেকে আর তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।সিদ্দিকের মুঠোফোন মাঝেমধ্যে খোলা পাওয়া গেলেও ফোন দিলে অপর প্রান্ত থেকে তা কেটে দেওয়া হচ্ছে। রুবিনা বলেন, অপরাধ করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে গ্রেপ্তার দেখাবে। তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবে। কিন্তু দুদিনেও তার সন্ধান না পাওয়া উদ্বেগের। এ ব্যাপারে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাসুদ আলম বলেন, আবু বক্কর সিদ্দিক নামে একজন নিখোঁজ বলে তার পরিবার থানায় জিডি করেছেন। তবে তাকে আমরা আটক করিনি। অন্য কোনো বাহিনী আটক করেছে কি না তা এখনো জানা যায়নি। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD