1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

মালয়েশিয়ায় আজমিরীগঞ্জের এক জনের মৃত্যু।

Reporter Name
  • বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ১৯৫ বার পড়া হয়েছে

আবুল হাসান (আজমিরীগঞ্জ প্রতিনিধি) ঃ মালয়েশিয়ায় আজমিরীগঞ্জের এক রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩ই. মালয়েশিয়ায় জাহাজে কাজ করাতে গিয়ে কন্টেইন থেকে সাগরে পড়ে আজমিরীগঞ্জের এক রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু ঘটেছে ।
খোঁজ নিয়ে জানা যায়, এ ঘটনাটি ঘটেছে মালয়েশিয়ায় গত ৩রা অক্টোবর। আজমিরীগঞ্জ উপজেলার ৪নং কাকাইলছেও ইউনিয়নের ঘরদাইর গ্রামের আবু সুফিয়ান মিয়ার পুত্র উজ্জ্বল মিয়া (৩৫) নামে মালয়েশিয়ার পিটিপি কোম্পানির ভিসা নিয়ে মালয়েশিয়া যান।
গত ৩রা অক্টোবর উজ্জ্বল মিয়া জাহাজে কাজ করতে গিয়ে জাহাজ থেকে পা পিছলে সাগরে পড়ে যায়।পরে মালয়েশিয়ার ফায়ার সার্ভিস ও রেস্কু বাহিনীর খোঁজাখুঁজিতে তাৎক্ষণিক উজ্জ্বলের সন্ধ্যান পাওয়া যায়নি। পরের দিন ৪ঠা অক্টোবর সন্ধ্যা ৬টায় সাগরে উজ্জ্বলের মৃত লাশ ভেসে উঠতে দেখতে পান দেশটির ফায়ার সার্ভিস কর্মীরা।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, মালয়েশিয়ার একই কোম্পানীতে ফুফাতো ভাইয়ের সাথে ৬বছর ধরে কাজ করছিল উজ্জ্বল। কোম্পানীর অধীনেই লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে ।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD