সিলেট প্রতিনিধি: ১/ শাহনূর আহমদ হৃদয়(২২)পিতা:ছইদূর রহমান ছয়েফ সাং- ৫৩৭, কানিশাইল,থানা – গোলাপগন্জ, সিলেট ২/ সুহিন আহমদ পিতা- সাং- খরাদিপাড়া, শিবগন্জ, সিলেট ৩/শামীম আহমদ পিতা- মৃত ইব্রাহিম আলী, পীরের চক, শাহপরান। ৪/ আরিফ -কাজির বাজার- কোতয়ালী। ৫/ মিলন – কোতয়ালী থানার বাসিন্দা।
এসকল সন্ত্রাসীরা প্রবাসীর বাড়ীর কেয়ার টেকার উনু মিয়া পিতা- মৃত সোনাফর আলী, সাং- পীরের চক, ওয়ার্ড নং- ৩১, শাহপরান রহঃ থানাধীন এলাকায় বহুদিন যাবত মাদক, চোরাকারবারী সহ বিভিন্ন অপরাধ সংগঠিত করে আসছিল, তারই ধারাবাহিকতায় উনু মিয়ার তত্ত্বাবধানে থাকা প্রবাসী পরিবারকে বিভিন্ন ভাবে বহুদিন যাবত হুমকি, ধামকি দিয়ে ফায়দা হাসিল করে আসছিল।
কিন্তু হঠাৎ করে তারা আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতা দাবী করে খালি থাকা প্রবাসীর বাড়ীতে আই.টি ব্যবসা করার ফাদ পেতে প্রবাসী পরিবারকে পুজি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়।
একপর্যায়ে প্রবাসী পরিবারের সদস্যরা তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে পারলে তাদের কেয়ারটেকার উনু মিয়াকে বাদী করে সিলেট জেলা ও দায়রা জজ আদালতে মামলা করলে সন্ত্রাসী চক্র আরো স্বক্রিয় হয়ে উঠে এবং উনু মিয়াকে ঘরবন্দি করে রাখে।
কেয়ার টেকার উনু মিয়া সন্ত্রাসীদের ভয়ে এলাকায় আত্মগোপন করে বসবাস করে আসছেন। সন্ত্রাসীরা নিজেদেরকে সরকার দলীয় নেতা পরিচয় দিলে এলাকার লোকজন ও ভয়ে কথা বলে না। আতঙ্কে দিনপাত করতেছেন কেয়ার টেকার উনু মিয়া ও প্রবাসী পরিবারের লোকজন।
দৈনিক সেরাকন্ঠকে প্রবাসী পরিবারের একজন সদস্য জানান আমার পরিবারের একটা আত্ম সম্মান আছে, এতদিন বহু সহ্য করেছি,এবার প্রয়োজনে সাংবাদিক সম্মেলন করবো এবং তাদেরকে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি জোর দাবী করেন। তিনি আরো বলেন,আমার কেয়ারটেকার উনু মিয়া বাদী হয়ে কোতয়ালী বিবিধ সি. আর মামলা নং-২৫৭/২৩ ও শাহপরান সি.আর মামলা নং-১৭৩/২৩ রুজু করিলে সন্ত্রাসীরা আরো ক্ষিপ্ত হয়ে আমার কেয়ারটেকারকে প্রাণে মারার ভয় দেখিয়ে আসছে এবং রেষ্টুরেন্টে চাকিরীরত উনু মিয়ার ছেলেকে একবার তুলে নিয়ে গেলে মার্কেটের ব্যবসায়ীরা তাকে আটকিয়ে রাখেন।
পরবর্তীতে আবার ও তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়ে যায় সন্ত্রাসীরা। কেয়ার টেকার উনু মিয়া বলেন,আমি এই এলাকার বাসিন্দা কিন্তু উপরে উল্লেখিত নামধারী সন্ত্রাসীরা প্রবাসীর পরিবারকে জিম্মি করে টাকা, পয়সা আত্মসাৎ করে আসছে, আমি কথা বলায় তারা আমাকে ও হুমকি দিয়ে আসছে, আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে এই সন্ত্রাসীদের খুজে বের করে তাদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত বিচার চাই। আমার জান মালের নিরাপত্তাহীনতায় ভূগছি। এক সুত্রে জানা যায়, সন্ত্রাসীরা তাদের একজন লন্ডনে গিয়েও প্রবাসী পরিবারকে হুমকি দিচ্ছে এবং যে কোন সময় লন্ডনেও পরিবারের ক্ষতিসাধন করতে মরিয়া হয়ে উঠেছে। সন্ত্রাসীদের গ্রেফতার করে সঠিক বিচারের দাবি জানান ভুক্তভোগী প্রবাসী পরিবার।
Designed by: Sylhet Host BD
Leave a Reply