1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

হাফিজুল হক মিশর আল আযহার বিশ্ববিদ্যালয়ে স্থান পাওয়ায় সংবর্ধনা প্রদান

ইমরান আহমদ উসমানী
  • শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬৮ বার পড়া হয়েছে

মিশর আল আযহার বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় স্থান পাওয়ায় হবিগঞ্জের বানিয়াচং পাড়াগাঁও গ্রামের কৃতি সন্তান তরুণ প্রতিভাবান আলেম মুফতী হাফিজুল হক কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

(২২ সেপ্টেম্বর২০২৩) শুক্রবার বাদ এশা অস্থায়ী কার্যালয়ে পাড়াগাঁও উলামা পরিষদের উদ্যোগে এ সংবর্ধনা প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা আলা উদ্দিন।

এসময় বিভিন্ন সামাজিক সংগঠনগুলোও সম্মাননা স্বারক প্রদান করেন। মুফতী হাফিজুল হককে, সেগুলো হলো বানিয়াচং আল আসহাব ফাউন্ডেশন, ৮নং ওয়ার্ড ৩নং ইউপি বানিয়াচং এর বর্তমান মেম্বার ফজলে হাসান রুমন, পাড়াগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক লুৎফুর রহমানসহ পাড়াগাঁও এলাকার যুবকদের পক্ষ থেকে মোট ৫টি সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

তরুণ আলেম হাফেজ মাওলানা ইকবাল হোসাইন এর সঞ্চালণায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুফতী জিয়াউর রহমান ফারুকী, মাওলানা কামরুজ্জামান, মুফতী অলিউর রহমান, মাওলানা আতাউর রহমান, মুফতী ইমদাদুর রহমান,ফজলে হাসান রুমন (মেম্বার), লুৎফুর রহমান, মাওলানা মাহমুদুর রশীদ ও মাওলানা যুবায়ের আহমদ।

এসময় আরও উপস্থিত ছিলেন মুফতী মোফাজ্জল হুসাইন, মাওলানা মামুন আহমদ, মাওলানা আনহার উদ্দীন, মাওলানা কাওছার আহমদ, মাওলানা আল আমিন, হাফেজ মাওলানা আনিসুর রহমান, হাফেজ মাওলানা ইখলাছুর রহমান, মাওলানা আব্দুল ক্বাহহার, হাফেজ মুজাহিদুল ইসলাম, মুহাম্মদ শহিদুল ইসলাম, মুহাম্মদ রুমন আহমদ, মুহাম্মদ কামরুল ইসলাম, মুহাম্মদ শান্ত আহমদ, মুহাম্মদ খলিলুর রহমান, মুহাম্মদ গোলাম কিবরিয়া, মুহাম্মদ সালমান আহমদ প্রমুখ

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD