শাল্লা(সুনামগঞ্জ) প্রতিনিধি:গত ৭ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার অফিস চলাকালীন সময় বেলা সাড়ে ১১টায় বাহাড়া ইউপির সুখলাইন গ্রামে এক মহিলা শ্রমিকের বাড়িতে এলজিইডি’র উপ-সহকারী প্রকৌশলী মোঃ নুরুজ্জামান মহিলার বিছানায় শুয়ে নারকেল খাওয়ার ঘটনায় অবশেষে তিনি বদলী হয়েছেন। ২০ সেপ্টেম্বর (বুধবার) অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. এজাজ মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে শাল্লা থেকে বদলী করে ছাতক উপজেলা এলজিইডি অফিসে সংযুক্ত করা হয়।
উল্লেখ্য: ২০১৭ সালে শাল্লা উপজেলায় যোগদান করেন উপসহকারী প্রকৌশলী নুরুজ্জামান। ফলে দীর্ঘদিনের অভিজ্ঞতায় নানা অপকর্মে জড়িত হন তিনি। দীর্ঘদিন ধরে শাল্লা উপজেলায় কর্মরত থাকায় ওই দরিদ্র মহিলার সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন বলে চাওর রয়েছে এলাকায়।
শুধু তাই নয়, নুরুজ্জামানের এই অনৈতিক ঘটনার সংবাদ প্রকাশ করায় ওই মহিলাকে বাদী করে শাল্লার তিন সাংবাদিকের বিরুদ্ধে আদালতে ধর্ষণ চেষ্টার একটি মিথ্যা মামলা করান তিনি।
Designed by: Sylhet Host BD
Leave a Reply