খালেদ আহমেদ:মৌলভীবাজার প্রতিনিধি :মৌলভীবাজারে জাল নোটসহ প্রস্তুতকারী চক্রের কারিন্দ্র সরকার (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। এ সময় তাঁর কাছ থেকে ৮ লক্ষ ৫০ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়।
১৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাতে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। র্যাব জানায়, বাংলাদেশের আর্থিক চাকাকে অচল করতে এবং সাধারণ মানুষকে ধোকা দিয়ে অধিক মুনাফার লোভে জাল টাকা তৈরি ও বাজারজাত করার সংঘবদ্ধ কিছু চক্র সক্রিয় আছে।
এই চক্রের সদস্যরা জাল টাকা তৈরি করে আসল টাকার ভিতর জাল টাকা মিলিয়ে দিয়ে সহজ সরল মানুষকে নিঃস্ব করে দিচ্ছে। এরই ধারাবাহিকতায় জাল নোট প্রস্তুতকারী চক্রের একজন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৯।
র্যাব আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, জাল নোট প্রস্তুতকারী চক্রের কতিপয় অসাধু ব্যক্তিজাল টাকাসহ মৌলভীবাজার জেলার সদর থানার শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অবস্থান করছে।
এরই প্রেক্ষিতে র্যাব-৯ সিলেটের একটি আভিযানিক দল মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে নগদ ৮ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের জাল নোটসহ চক্রের একজন সদস্যকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত কারিন্দ্র সরকার হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার বড় উজিরপুর গ্রামের মৃত ভানেস্বর সরকার ছেলে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামত মৌলভীবাজার জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply