1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

সিলেট জেলা ও মহানগর ওলামালীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮০ বার পড়া হয়েছে

তোফায়েল আহমদ সিলেট ঃ বাংলাদেশ আওয়ামী ওলামালীগের সিলেট জেলা ও মহানগর আহবায়ক কমিটির উদ্যোগে এক মতবিনিময় সভা ১২ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে ওলামালীগের অস্থায়ী কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা ওলামালীগের আহবায়ক শেখ মোঃ আল আমীন সংগ্রামীর সভাপতিত্বে ও মাওলানা জামাল উদ্দিনের পরিচালনায় মতবিনিময় সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আবু হানিফ। মতবিনিময় সভায় আলোচনায় অংশ গ্রহণ করেন অলিউর রহমান, সফিকুর রহমান, সাংবাদিক ও মানবাধিকার কর্মী তোফায়েল আহমদ, হাফিজ শরীফ, আহমদ শফি সালেহ খাঁ, এবাদ আলী, টিপু চৌধুরী, সাহাব উদ্দিন, আলহাজ্ব খালেদ হোসেন, আব্দুল ওয়াহিদ, আল আমীন প্রতিবাদী প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, গত ১০ সেপ্টেম্বর কেন্দ্রীয় কমিটি অনুমোদন লাভ করেছে। উক্ত কমিটিতে তৃণমূল পর্যায়ের কোন ত্যাগী নেতাকর্মীদের নাম নেই। বিশেষ করে সিলেটের রাজপথে সক্রিয় নেতাকর্মী এবং জেল-জুলুম ও নির্যাতন সহ্য করেও যারা ওলামালীগের কার্যক্রমকে ধরে রেখেছেন তাদেরকেও কেন্দ্রীয় কমিটিতে রাখা হয়নি। নেতাকর্মীরা এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ আওয়ামী ওলামালীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলার কমিটির সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক শেখ মোঃ আল আমীন সংগ্রামী সহ নির্যাতিন নেতার নামও কেন্দ্রীয় কমিটিতে নেই। এর প্রতিবাদ জানিয়ে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করার জোর দাবী জানানো হয়। নেতৃবৃন্দ সিলেট বিভাগের ওলামালীগের কার্যক্রমকে গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
এর আগে সকালে বাংলাদেশ আওয়ামী ওলামালীগের সিলেট জেলা ও মহানগর আহবায়ক কমিটির নেতৃবৃন্দ হযরত শাহজালার রহ: মাজার জিয়রত করেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD