ইমরান আহমদ উসমানী ঃ আল্লামা আব্দুল বাছিত আজাদ (বড় হুজুর) খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির আমীর নির্বাচিত হওয়ায় বানিয়াচংয়ে শুকরিয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
(১১ সেপ্টেম্বর২০২৩) সোমবার বিকাল ৪ ঘটিকায় বানিয়াচং ১নং উত্তর-পূর্ব ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বানিয়াচং সর্বস্তরের উলামায়ে কেরাম এর উদ্যোগে মাওলানা শায়খ আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে ও মাওলানা মশিউর রহমান এর পরিচালনায় শুকরিয়া মাহফিল ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
বক্তব্য রাখেন, বানিয়াচং সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দাল হোসেন খান, সাবেক উপাধ্যক্ষ কাজী মুফতি আতাউর রহমান, খেলাফত মজলিসের নির্বাহী সদস্য মাওলানা মোশাহিদ আহমদ, মাওলানা আব্দুল অলি, মাওলানা শায়খ ইকবাল হোসাইন,
মাওলানা সাদিকুর রহমান খান, মাওলানা নাসির উদ্দিন সৌরভ, মুফতি আহমদ আলী, মাওলানা রওশন ইজদানী, মুফতি মোবাশ্বির আহমদ খান, মুফতি আমিন উদ্দিন, হাফেজ আব্দুল মুকিত, মাওলানা জাফর আহমদ সিরাজী, হাফেজ বদরুল আলম, হাফেজ মাওলানা তাওহীদুল ইসলাম, মাওলানা ইমরান আহমদ উসমানী, হাফেজ রিয়াদ আল আসাদ, মাওলানা বদরুল আলম আনসারী, মাওলানা মাহবুব খান, হাফেজ মাওলানা শাহ আলম, ক্বারী হুসাইন আহমদ, ক্বারী মুস্তাকিম বিল্লাহ, জনাব মোস্তফা মিয়া, প্রমুখ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন আলেম উলামা, শিক্ষক, সাংবাদিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply