1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

নৌকার মনোনয়ন প্রত্যাশি ড. সামসুল হক চৌধুরীর সংবাদ সম্মেলন

Reporter Name
  • মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ২৩৮ বার পড়া হয়েছে

শাল্লা প্রতিনিধি ঃ ৭৫ এর ১৫আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকারীদের বিচারের দাবীতে সুনামগঞ্জ-২ আসনে (দিরাই-শাল্লা) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের (নৌকার) মনোনয়ন প্রত্যাশি যুক্তরাজ্য শ্রমিকলীগের সভাপতি ড. সামসুল হক চৌধুরী সংবাদ সম্মেলন করেছেন।
২২আগস্ট মঙ্গলবার বেলা ২টায় শাল্লা উপজেলাস্থিত জেলা পরিষদ ডাকবাংলোয় শাল্লা উপজেলায় কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে তিনি এ সংবাদ সম্মেলন করেন।
এসময় তিনি লিখিত বক্তব্যে উল্লেখ করেন, আগস্ট আমাদের শোকের মাসে ৪৮তম শাহাদাৎ বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা, শোক ও ভালোবাসায় স্মরণ করছি স্বাধীনতার মহান স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তিনি বলেন, ৭৫ এর ১৫ আগস্ট কিছু বিপদগামী সেনা সদস্য বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। শুধু তাই নয়, পরবর্তীতে এ ঘটনার বিচার কাজ ব্যহত করতে ইনডেমিনিটি এ্যাক্ট জারী করা হয়। ফলে দীর্ঘদিন বিচার কাজ হয়নি। আমাদের জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে রাষ্ট্রদ্রোহিতা ও বঙ্গবন্ধুর খুনিদের বিচার কাজ শুরু করেন। এখনো অনেক খুনি গা ঢাকা দিয়ে দেশের বাইরে অবস্থান করছে। তাদেরকে দেশে ফিরিয়ে এনে আদালতের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তিনি।
এছাড়াও তিনি তার দীর্ঘ ৩৭ বছরের আওয়ামী রাজনীতির ধারাবাহিক বর্ননা করে ও আওয়ামী সরকারের উন্নয়ন উল্লেখ করে এবং নিজের ব্যক্তি অর্থায়নে উন্নয়ন ও জনকল্যান মূলক কাজ প্রকাশ করে আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে দিরাই-শাল্লা সংসদীয় আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশার প্রত্যয় ব্যক্ত করেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD