নবীগঞ্জ প্রতিনিধি।। জামিয়া মাদানিয়া ইসলামিয়া হলদারপুর মাদরাসার সিনিয়র শিক্ষক ও কোষাধ্যক্ষ মাওলানা হাফিজ উদ্দীন ইতালি গমন উপলক্ষে মাদানিয়া ছাত্র সংসদের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
১৮ আগস্ট ২৩’ শুক্রবার সন্ধ্যায় শিবগঞ্জ বাজারে সাইফ টেলিকম স্টোরে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জামিয়া হলদারপুর মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা মাসুদ খান, শিবগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা রুহুল আমীন মাওলানা সিব্বির আহমদ,মাওলানা শফি আহমদ,আল আমীন সমাজকল্যাণ সংস্থার সভাপতি মাওলানা মুস্তাফিজ, সেক্রেটারি মাহিদুর রহমান,সংগঠনের সদস্য পারভেজ আহমদ,আবু তাহের,হুসাইন প্রমুখ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply