1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

বগুড়ায় জামায়েতের আরও দুই নেতা গ্রেপ্তার

Reporter Name
  • বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ১০১ বার পড়া হয়েছে

মিরু হাসান ঃ বগুড়ায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় জামায়েতের আরও দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার দিবাগত রাতে সদর উপজেলার গোকুল ও শেখেরকোলা ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার হয়।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়নের আব্দুর রহিম এবং শেখেরকোলা ইউনিয়নের আমিনুল ইসলাম।
এরা নিজ নিজ ইউনিয়নে জামায়েতের রোকন বলে নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সাইহান ওলিউল্লাহ্।
সাইহান ওলিউল্লাহ্ বলেন, ‘গ্রেপ্তারকৃত ২ জন নিজ ইউনিয়নের জামায়াতের রোকন বলে জানা গেছে। নাশকতা ও সন্ত্রাসী পরিকল্পনার অভিযোগে নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে গত মঙ্গলবার রাত থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত জেলাজুড়ে জামায়েতের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD