1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

পিরোজপুরে জানাজা শেষে সাঈদীর দাফন সম্পন্ন মিরু হাসান

Reporter Name
  • বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ৯৪ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টার ঃ মানবতা বিরোধী অপরাধে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার দুপুর দেড়টায় পিরোজপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে সাঈদী ফাউন্ডেশনে তাঁর জানাজা নামাজ শেষে দাফন সম্পন্ন হয়। এর আগে সকাল ১০টায় ঢাকা থেকে দেলাওয়ার হোসাইন সাঈদীর মরদেহ পিরোজপুরের সাঈদী ফাউন্ডেশনে এসে পৌঁছালে হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত হন। দীর্ঘ তিন ঘণ্টা জানাজা নামাজের কাতারে দাঁড়িয়ে থেকে সাঈদীর ছেলে মাসুদ সাঈদীসহ তাঁর পরিবারের জন্য অপেক্ষা করে মুসল্লিরা। এর পরে দুপুর দেড়টার দিকে মাসুদ সাঈদী ও তাঁর পরিবারের লোকজন এলে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ শেষে কয়েক হাজার মুসল্লি সাঈদীকে এক নজর দেখার জন্য ভিড় জমায়। জানাজা শেষে দুপুর ৩টার দিকে সাঈদী ফাউন্ডেশনে পারিবারিক কবরস্থানে বড় ছেলের পাশে তাঁকে দাফন করা হয়। এদিকে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজা ও দাফনকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা নেওয়া হয় জেলা জুড়ে। পুলিশ, র্যাব, বিজিবি, আর্ম পুলিশ শহরের বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে। জেলা জামাতের নায়েবে আমীর মাওলানার ফরিদ উদ্দিন বলেন, ‘জানাজা নামাজ শেষ হওয়ার কিছুক্ষণ পরেই ফাউন্ডেশনের মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। হাজার হাজার মানুষ দূর দুরান্ত থেকে দেখতে আসেন। জানাজা মাঠ জণসমূদ্রে পরিণত হয়েছিল। আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করছি। অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান বলেন, দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজা ও দাফন শেষ হয়েছে। বিশৃঙ্খলা এড়াতে শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শহরে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজমান রয়েছে। ১৯৯৬ সালে ও ২০০১ সালে জামায়াতের মনোনয়ন নিয়ে পিরোজপুর-০১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন সাঈদী। তিনি ২০১০ সালের ২৯ জুন ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগের মামলায় গ্রেপ্তার হন। ২ আগস্ট মানবতা বিরোধী অপরাধে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। ২০১৮ সালের ১৭ ফেব্রুয়ারি আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেয় আপিল বিভাগ।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD