1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে সর্বসাধারণের অংশ গ্রহনে শোক র‌্যালি

Reporter Name
  • মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ৯৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি ঃ জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারের সদস্যদের শাহাদাৎ
বার্ষিকী উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে সর্বসাধারণের অংশ গ্রহনে শোক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার বেলা ৯ টায় অনুষ্ঠিত শোক র‌্যালিতে নেতৃত্ব দেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান। জেলা আওয়ামী লীগের সিনির সহ-সভাপতি মোরেলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শাহ্ধসঢ়;- ই-আলম বাচ্চু, সহকারি কমিশনার (ভূমি) মো. আব্দুল মালেক, অতিরক্তি পুলিশ সুপার মো আশিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান, থানার ওসি মো সাইদুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবিরসহ সকল সরকারি দপ্তরের কর্মকর্তারা র‌্যালিতে অংশ গ্রহন করেন। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন উপজেলা পরিষদের সকল সরকারি, বেসরকারি দপ্তর ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
এ ছাড়াও দিবসটি উপলক্ষে কোরআনখানি, দোয়া, আলোচনা সভা ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন করেচে উপজেলা প্রশাসন। দিবসটি উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ,উপজেলা আওয়ামী লীগ, সকল শিক্ষা প্রতিষ্ঠান পৃথক পৃথক কর্মসুচি পালন করছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD