1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Reporter Name
  • সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ১১৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বানিয়াচংয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ জুলাই ) সকাল সাড়ে ১১ ঘটিকায় বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী। উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হাসান, বানিয়াচং উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন, দুপ্রক’র বানিয়াচং উপজেলা সভাপতি বিপুল ভূষন রায়, জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা আতাউর রহমান, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধনমিয়া, আরফান উদ্দিন, আনোয়ার হোসেন, এরশাদ আলী, ফরিদ আহমদ, মাসুদ কোরানী মক্কী, হাফেজ মোঃ শামরুল ইসলাম, আহাদ মিয়া, সাদিকুর রহমান, শেখ শামছুল হক, আওয়ামীলীগ নেতা শাহনেওয়াজ ফুল, কমিউনিটি নেতা কাজল চ্যাটার্জী প্রমুখ।
এছাড়া আইন-শৃঙ্খলা কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ বলেছেন, প্রতিটি পণ্যের মূল্য জানা ভোক্তাদের অধিকার, তাই মুদি ব্যসায়ী, সব্জি ব্যবসায়ীসহ পন্যে মূল্য তালিকা নেই এমন সকল নিত্য প্রয়োজনীয় মালামালের মূল্য তালিকা দোকানে টানিয়ে রাখতে হবে। অন্যতায় মোবাইল কোর্টের মাধ্যমে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এছাড়া সভায় বাজারদর নিয়ন্ত্রনে রাখতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করার সিদ্ধান্ত হয়।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD