1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

বগুড়ায় গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Reporter Name
  • শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ৯২ বার পড়া হয়েছে

মিরু হাসান ঃ বগুড়ার শিবগঞ্জে গোলাপি বেগম(৫০) নামের এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাত ১০ টার দিকে উপজেলার রায়নগর ইউনিয়নের দক্ষিণ কৃষ্ণপুর গ্রামের নিজ বাড়ির শয়নকক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। দুই সন্তানের জননী গোলাপি বেগম(৫০) দক্ষিণ কৃষ্ণপুর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী।
নিহত ওই গৃহবধুর স্বামী নজরুল ইসলাম জানান, শুক্রবার মাগরিবের নামাজ পর বাসায় এসে শয়নকক্ষের তীরের সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় আমার স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পান তিনি। পরে স্থানীয়রা পুলিশকে সংবাদ দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
শনিবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) জিল্লুর রহমান জানান, গৃহবধুর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কারও বিরুদ্ধে কোন অভিযোগ দেয়নি পরিবার। এঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD