1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

চুনারুঘাটের দুই ব্যক্তি পিস্তলসহ ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেফতার

Reporter Name
  • শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ৯২ বার পড়া হয়েছে

মো ইফাজ খাঁ মাধবপুর প্রতিনিধিঃ-ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি পিস্তলসহ চুনারুঘাটের ২ ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার (১০ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে জেলা শহরের কালীবাড়ি মোড় এলাকায় অভিযান পরিচালনা করে মাইক্রোবাসসহ তাদের আটক করা হয়। আটক আব্দুল কাদির (৬৬) চুনারুঘাট উপজেলার রগুরামপুর (সরকারবাড়ি) এলাকার আবু তাহেরের ছেলে ও একই উপজেলার নোয়াগাঁও এলাকার আব্দুর নূরের ছেলে মো. কামাল উদ্দিন (৪২)। গতকাল শুক্রবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১১ টার দিকে সিলেট, র‌্যাব-৯ মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসান-আল-আলম স্বারিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের কালীবাড়ি মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা কালে মাইক্রোবাসসহ দুইজনকে আটক করা হয়। পরে মাইক্রোবাস তল্লাশী করে গাড়িতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১ টি বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD