এস এম সাইফুল ইসলাম সেলিম ॥ হবিগঞ্জের বানিয়াচংয়ে প্রতিপক্ষের হামলায় তানভীর মিয়া (২০) নামে এক যুবক খুন হয়েছে। সে বানিয়াচং উপজেলার বড়ইউড়ি গ্রামের মন্তাজ মিয়ার পুত্র। গত ৯ জানুয়ারী শনিবার রাতে ঐ গ্রামের খলিয়া বাড়ির সামনে ঘটনা ঘটেছে ।
এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ঐ গ্রামের মন্তাজ মিয়া ও মোহাম্মদ আলীর পক্ষের লোকজনের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। এর জের ধরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে ঘটনাস্থলেই মারা যায় তানভীর । খবর পেয়ে রাতেই বানিয়াচং থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে।
এ ব্যাপারে বানিয়াচং থানা অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন বলেন অপরাধীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply