1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

আনজুমান আরা” দাখিল পরীক্ষায় গোল্ডেন A+ পেয়েছে”

Reporter Name
  • সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ২১৭ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি:  আনজুমান আরা” সদ্য প্রকাশিত বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৩ সালে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় দেশের বৃহত্তর দ্বীনি সংস্থা আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট কর্তৃক সুপরিচালিত চট্টগ্রামের সুনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, ঐতিহ্যবাহী জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা ফাযিল মাদরাসার বিজ্ঞান বিভাগ থেকে GPA 5 সহ গোল্ডেন A + পেয়েছে।

জ্ঞাতব্য যে, সে ২০১৭ সালে অনুষ্ঠিত এবতেদায়ি সমাপনীতেও কৃতিত্বের স্বাক্ষর রেখেছিল। তাঁর এ অর্জনে সে মহান আল্লাহ তা’আলা ও তাঁর হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাশায়েখ- হযরাতের দরবারে শোকরিয়া জ্ঞাপন করেছে। একই সাথে জামেয়া মহিলা ফাযিল মাদরাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সম্মানিত শিক্ষক-শিক্ষিকামন্ডলী, মা-বাবা, সহপাঠী, আত্মীয় স্বজনসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

উল্লেখ্য যে, সে চট্টগ্রাম সিটির বায়েজিদ থানার নিবাসী মুহাম্মদ মিজানুর রহমান(প্রবাসী) ও মোরশেদা বেগমের কন্যা । দুই ভাই-বোনের মধ্যে সে বড়।
তার স্বপ্ন সে একজন মানবিক ডাক্তার হবে। মেডিকেলের পড়াশোনা শেষ করে চিকিৎসা সেবার মাধ্যমে গরীব দুঃখী মানুষের সেবা, দেশের মানুষের সেবা করতে এবং নারী শিক্ষায় সে অবদান রাখতে চাই। তাঁর উজ্জ্বল ভবিষ্যতের জন্য সে সকলের কাছে দোয়া চেয়েছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD