শেফালী আক্তার রাখি, বিশেষ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে ২২ জুলাই বেলা ১০টায় সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে আলহাজ্ব আঃ লতিফ প্রতিষ্ঠিত ডাঃ নাসির আহমেদ ফাউন্ডেশনের আয়োজনে অস্বচ্ছল,মেধাবী ছাত্র ছাত্রী দের বৃত্তি প্রদান ও ফাউন্ডেশনের নির্বাহী সম্পাদক নজরুল ইসলাম তালুকদার এর স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের নির্বাহী সদস্য ও লতিফিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ড. রুহুল আমিন খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর নীতিশ বিশ্বাস। অধ্যাপক জাকির হোসেন রিয়াজ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ ড. রুহুল আমিন খান, অধ্যাপক এইচ এম শহীদুল আলম,সেতারা আব্বাস টেকনিক্যাল এর সহকারী শিক্ষক শামীমা নাসরিন, রওশন আরা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক শৈবালীনি হালদার,ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ হালিমা খানম ও নির্বাহী সদস্য শফিকুল ইসলাম সুমন প্রমুখ। অনুষ্ঠানে মোরেলগঞ্জ পৌরসভা ও ইউনিয়নের ১৬ টি বিদ্যালয়ের অস্বচ্ছল,মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে ৭০ হাজার, ও খান আবুবকর এতিমখানায়-৫ হাজার,এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্রীকে ৪হাজার টাকা বিতরন করা হয়।সভায় মরহুম আলহাজ্ব আঃ লতিফ, তার সহধর্মিণী, ডাঃ নাসির আহমেদ, মরহুম ইসমাইল হোসেন তালুকদার, ডাঃ আঃ খালেক তালুকদার এবং মরহুম নজরুল ইসলাম তালুকদার এর জীবনকর্ম নিয়ে আলোচনা রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।সভায় ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যানের অসুস্থতায় দোয়া করা হয়।অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা হাফেজ মোঃ ইউনুস। সভায় প্রধান অতিথি ফাউন্ডেশনের বিভিন্ন দিক তুলে ধরে এবং ফাউন্ডেশনের আরও উন্নতি র জন্য সবার সহযোগিতা কামনা করেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply