1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

সাংবাদিক নাদিম হত্যা চেয়ারম্যান বাবুসহ ৬ আসামির জামিন নামঞ্জুর

মিরু হাসান, ষ্টাফ রিপোর্টার
  • মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ৮২ বার পড়া হয়েছে

জামালপুরে বহুল আলোচিত সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় জেলহাজতে থাকা প্রধান আসামি মাহমুদুল আলম বাবুসহ ৬ আসামির জামিন নামঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে জামালপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই ৬ আসামির জামিনের আবেদন করা হলে বিচারক তানভীর আহম্মেদ জামিন নামঞ্জুর করেন।
যে আসামিদের জামিনের আবেদন করা হয়েছিল তারা হলেন- মামলার প্রধান আসামি সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, বকশীগঞ্জ উপজেলার কামালেরবার্তী গ্রামের জমির শেখের ছেলে রেজাউল করিম, একই এলাকার মফিজল হকের ছেলে মনিরুজ্জামান মনির, মৃত জসি শেখের ছেলে জাকিরুল, সাধুরপাড়া ইউনিয়নের উত্তর ধাতুয়াকান্দা গ্রামের মৃত ঈমান আলীর ছেলে আন্দোলন সরকার ও মোল্লাপাড়া গ্রামের মৃত হাকিমের ছেলে মো. মকবুল।
সাংবাদিক নাদিম হত্যা মামলায় আজ মঙ্গলবার জামিন নামঞ্জুর হওয়া ৬ আসামিসহ এ পর্যন্ত ১৬ আসামি জেলহাজতে রয়েছেন। এর আগেও আসামিরা জামিনের আবেদন করেছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট ইউসুফ আলী জানান, জেলহাজতে থাকা প্রধান আসামি চেয়ারম্যান বাবুসহ ৬ আসামিদের পক্ষে জামিন আবেদন করা হলে তাদের জামিন নামঞ্জুর করেছেন আদালত।
প্রসঙ্গত, বুধবার (১৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জ পৌরসভার পাটহাটি এলাকায় হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে তার ছেলেসহ একদল সন্ত্রাসী সাংবাদিক নাদিমের ওপর হামলা করা হয়। পরে স্থানীয় এক সাংবাদিকসহ কয়েকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। রাত দেড়টার দিকে তাঁকে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সকালে উন্নত চিকিৎসার জন্য মমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে মারা যান নাদিম।
এ ঘটনায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে ২২ জনকে নামীয় ও অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে হত্যা মামলায় দায়ের করেন নিহত নাদিমের স্ত্রী মনিরা বেগম।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD