অভিযোগ দায়েরের ২২দিন পর বেতন ও বোনাস বিলে স্বাক্ষর দিলেন বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি। জানা যায়, বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনিসহ বিদ্যালয়ের ২০ জন শিক্ষক কর্মচারীর মে,জুন/২০২৩ ও ঈদ-উল-আযহার বোনাসসহ বিল সভাপতির নিকট দাখিল করলে সে বিলে স্বাক্ষর দেননি ম্যানেজিং কমিটির সভাপতি আমির শাহ।
জানা যায়,গত ৪ আগষ্ট ২২ইং তারিখে বিদ্যালয়ে একটি নিয়োগ পরীক্ষায় ৫ সদস্যের নিয়োগ কমিটির ৪ সদস্য স্বাক্ষর করেছিলেন কিন্তু ম্যানেজিং কমিটির সভাপতি স্বাক্ষর না দেয়ায় নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়নি। এমতাবস্থায় নিয়োগ কার্যক্রম এ পর্যন্ত স্থবির রয়েছে। এ থেকেই বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকের মধ্যে দ্বন্দ লেগেই রয়েছে। যে কারণে প্রধান শিক্ষক এর প্রেক্ষিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম গত ১৮ জুন ২০২৩ ইং তারিখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট এর চেয়ারম্যান বরাবরে লিখিত অভিযোগ দায়ের করলে ২২ জুন ২০২৩ ইং তারিখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ মঈনুল ইসলাম স্বাক্ষরিত এক চিটিতে উল্লেখ করা হয় শিক্ষক কর্মচারীদের সরকারী ও প্রতিষ্টান প্রদত্ত বেতন বিলে অনতিবিলম্বে স্বাক্ষর প্রদানের জন্য সভাপতি ম্যানেজিং কমিটি বাদাঘাট উচ্চ বিদ্যালয়কে নির্দেশনা প্রদান করা হয়। উক্ত চিটি পাওয়ার পরও বেতন বিলে স্বাক্ষর দেননি সভাপতি।
যে কারণে বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের ২০ শিক্ষক কর্মচারী পবিত্র ঈদ-উল-আযহার আনন্দ থেকে বঞ্চিত ছিল।
এমতাবস্থায় ঈদ এর ছুটির পর ৫ জুন আবার প্রধান শিক্ষক শফিকুল ইসলাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট এর স্মরনাপন্ন হলে ম্যানেজিং কমিটির সভাপতিকে সিলেট ডেকে পাটিয়ে বিষয়টি দ্রুত নিস্পত্তির জন্য নির্দেশনা দেন।
এরই প্রেক্ষিতে সোমবার বিকেলে বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিগণের উস্থিতিতে মে,জুন/২০২৩ ও ঈদ-উল-আযহার বোনাসসহ বিলে স্বাক্ষর দেন ম্যানেজিং কমিটির সভাপতি আমির শাহ।
সালিশকারীদের মধ্যে উপস্থিত ছিলেন, বাদাঘাট সরকারী কলেজের অধ্যক্ষ জুনাব আলী,এমএ জাহের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুরশেদ আলম,বাদাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন,উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন প্রমূখ।
বাদাঘাট সরকারী কলেজের অধ্যক্ষ জুনাব আলী বলেন, প্রাথমিক আলোচনা করে উভয়পক্ষকে মিলিয়ে দেয়া হয়। পরে বেতন ও বোনাস বিলে স্বাক্ষর দেন ম্যানেজিং কমিটির সভাপতি।
ম্যানেজিং কমিটির সভাপতি আমির শাহ এর সাথে মোবাইলে বারবার যোগাযোগ করার চেষ্টা করলে তার সাথে কথা বলা সম্ভব হয়নি।
বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন,সভাপতি বেতন বিলে স্বাক্ষর করেছেন। ২৫ জুলাই আবার সবাইকে নিয়ে বসা হবে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply