বর্ষা মৌসুম। এই মৌসুমে তুলনামূলকভাবে বিভিন্ন রোগ-ব্যাধিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি বছরের অন্য সময়ের তুলনায় অনেক বেশি। বর্ষায় পানিবাহিত, ফ্লু জাতীয়, ভাইরাস-ব্যাক্টেরিয়া ঘটিত এবং মশাবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা যায়। সাম্প্রতিক সময়ে এডিস মশাবাহিত ডেঙ্গুর সংক্রমণ সবচেয়ে ভীতিকর আকার ধারণ করেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর এখন পর্যন্ত ৭৬ জনের মৃত্যু হয়েছে।
ডেঙ্গু সংক্রমণ সাধারণত শহরাঞ্চলেই বেশি দেখা যায়। বাংলাদেশের প্রেক্ষাপটে রাজধানী ঢাকা শহরের ডেঙ্গু পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক। ডেঙ্গুর ঝুঁকি থেকে সুরক্ষিত থাকতে বাসা বাড়ির চারপাশ পরিচ্ছন্ন রাখতে হবে, বাড়ির আঙিনা, ছাদ, বারান্দা বা টবে পানি জমে থাকতে দেয়া যাবে না এবং সম্ভব হলে ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজনন ক্ষেত্রসমূহ ধ্বংস করতে হবে। ডেঙ্গুতে আক্রান্ত হওয়া মাত্র বিন্দুমাত্র সময়ক্ষেপণ না করে দ্রুততম সময়ের মধ্যে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগ নিরাময়ের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পূর্ব সতর্কতা অবলম্বন এবং যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে আমরা সবাই ডেঙ্গু থেকে সুরক্ষিত থাকতে পারি।
Leave a Reply