খলিলুর রহমান ইমরান ঃ ছাত্র জমিয়ত বাংলাদেশ বানিয়াচং উপজেলা উদ্যোগে ২০২২-২০২৩ইং শিক্ষাবর্ষের হাইয়াতুল উলিয়া ও কামিল (এম এ) উত্তীর্ণ প্রায় শতাধিক কৃতি শিক্ষার্থী কে গণ সংবর্ধনা প্রদান করা হয়। (৬ জুলাই ২০২৩) বৃহস্পতিবার বিকাল ৩ঘটিকায় বানিয়াচং ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের মিলনায়তন শাখার সভাপতি হাফিজ শাহ আলম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুহাম্মদ রাফিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইসলাম উদ্দীন মাসরুর ও প্রচার সম্পাদক ওয়াজিদ আলী সিদ্দিক এর যৌথ পরিচালনায় প্রধান অতিথি জমিয়তের উলামায়ে ইসলাম বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি হাফিজ মাওলানা মাসরুরুল হক হবিগঞ্জী আরও উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বানিয়াচং উপজেলা শাখার সভাপতি মাওলানা শায়খ মুখলিছুর রহমান, সহ-সভাপতি মাওলানা আব্দুল জলিল ইউসুফী, ছাত্র জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মুফতী এখলাছুর রহমান রিয়াদ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার অর্থ বিষয়ক সম্পাদক মাওলানা শিব্বির আহমদ, বানিয়াচং উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা শায়খ সিরাজুল ইসলাম, মাওলানা মজিবুর রহমান যকেশ্বরী, মাওলানা শায়খ ইকবাল হুসাইন, সাধারণ সম্পাদক মুফতী আমীর আহমদ, হবিগঞ্জ জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা শেখ বশির আহমদ, হবিগঞ্জ জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইমরান আহমদ উসমানী, ছাত্র জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শেখ মঈনুল ইসলাম, হবিগঞ্জ জেলা ছাত্র জমিয়তের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মাহমুদুর রহমান চৌধুরী, বানিয়াচং উপজেলা যুব জমিয়তের সভাপতি হাফিজ শহিদুল ইসলাম, সহ-সভাপতি হাজী ইমরান আহমদ, সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা তাওহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফিজ এনামুল হক, অর্থ বিষয়ক সম্পাদক হাফিজ রফিকুল ইসলাম খেলু, ছাত্রনেতা জাবের আহমদ, ফরহাদ আহমদ, তাফাজ্জুল হক, মুবাশ্বির আহমদ, আলকাব আহমদ, নাজমুল হাসান আসাদ, হাসান ফেরদাউস, আশরাফ আলী, হামিদ বিন আজীজ, মাওলানা মুতাসিম বিল্লাহ, মাওলানা মনিরুল ইসলাম, মাওলানা ইউসুফ আহমদ প্রমুখ বক্তারা বলেন: কাদিয়ানীদের কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। মাজলুম আলেমদের কে বিনা শর্তে মুক্তি দিতে হবে। দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধগতি বন্ধ করতে হবে। নবীন আলেমদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বক্তারা বলেন আল্লাহর তায়ালা হুকুম ও রাসুল (সা.) এর আগমনের লক্ষ্য উদ্দেশ্য প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। জাতি ও সমাজ কে আলোকময় করতে হবে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply