শেফালী আক্তার রাখি, বিশেষ প্রতিনিধি: পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম-এর ব্যক্তিগত অর্থিক সহায়তায় ৪ (চার) শতাধিক অসহায় দুস্থ্য পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ২৮ জুন বুধবার দুপুরে পৌর শহরের সেরেস্তাদারবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকার নারী শ্রমীক, মাঝি মাল্লা শ্রমীক, মটর শ্রমীক, জুতা প্রস্তুতকারি ক্ষুদে ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষের মাঝে উপজেলা যুবলীগের আহবায়ক ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম এ খাদ্য সহায়তা তুলে দেন। এ খাদ্যসামগ্রী বিতরণকালে ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ঈদ-উল আযহার উৎসবের আনন্দ প্রতিটি ঘরেই পৌছে যাবে। প্রধানমন্ত্রীসহ দক্ষিণাঞ্চলের অভিভাবক শেখ হেলাল উদ্দিন এমপি এবং স্থানীয় সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলনের জন্য সকলে দোয়া করবেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply