1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

গোত গাওঁ আদর্শ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রিক ও খাদ্য দ্রব্য বিতরণ

Reporter Name
  • রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ৭৭ বার পড়া হয়েছে

স্বপন রবি দাশ: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পাইলগাওঁ ইউনিয়ন গোত গাওঁ আদর্শ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে প্রবাসীদের অর্থায়নে পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে প্রায় শতাধিক হতদরিদ্রদের পরিবারের মাঝে চাউল,পেয়াঁজ, লবন, তেল, রশুন, আধা, লং, এলাচি, দারচিনি, জিরা, তেজ পাতা,ইত্যাদি ঈদ সামগ্রিক ও খাদ্য বিতরণ করা হয়। আজ(২৫এপ্রিল) রবিবার সকাল ১১ঘটিকার সময় পাইলগাওঁ ইউনিয়ন ৪নং গোতগাওঁ ওয়ার্ডে বায়তুন নাজাত জামে মসজিদে প্রাঙ্গনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। গোতগাওঁ আদর্শ সমাজ কল্যাণ সংস্হার সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মুজিবুর রহমান সভাপতিত্বে ও ইক্বরা স্কুলের প্রতিষ্ঠাতা আবুল কাশেম এর সঞ্চালনায় উক্ত অনুষ্টানের কার্যক্রম শুরু হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় এবং হত দরিদ্র পরিবারগুলোর মাঝে নিজ হাতে ঈদ উপহার বিতরন করে গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন ৯ নং পাইলগাও ইউনিয়ের চেয়ারম্যান জনাব মুখলিছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ উপহার বিতরন করে বক্তব্য রাখেন ৪নং ওর্য়াড মেম্বার মুজমদার আলী।আরো বিশিষ্ট মুরুব্বিয়ান, ও বিভিন্ন সংগঠনের লোকজন উপস্থিত ছিলেন।

ঈদ সামগ্রিক খাদ্য -দ্রব্য বিতরনের জন্য প্রবাস থেকে নগদ অর্থ দিয়ে যারা সহযোগিতা করেছেন তারা হলেন(সৌদি আরব প্রবাসী) মোঃ ফরহাদ উদ্দিন,(ওমান প্রবাসী)মোঃ ছাদিকুর রহমান,(ওমান প্রবাসী) মোঃ মুজিবুর রহমান,(ওমান প্রবাসী)মোঃ জাহাঙ্গীর আলম, (ওমান প্রবাসী)মোঃ রতন মিয়া,(কুয়েত প্রবাসী)মোঃ বাবলু মিয়া,(বাহরাইন প্রবাসী) মোঃ জাকারিয়া আহমদ,(দুবাই প্রবাসী) মোঃ জিলু মিয়া,(ওমান প্রবাসী) মোঃ রিপন মিয়া,(ফ্রান্স প্রবাসী) মো: আলেক মিয়া। আল্লাহ তালা যেন উনাদের এই দানের উছিলায় বিপদ আপদ থেকে রক্ষা করেন জান মালের হেফাজত করেন। এবং এই দানকে আল্লাহ পাক যেন কবুল করেন।

উক্ত সামগ্রী ও ঈদ উপহার বিতরন অনুষ্টানে আগত অতিথিবৃন্দ নিজ নিজ বক্তব্যে মানবিক ও সামাজিক কাজে সর্বদা সমাজের অসহায়,হত দরিদ্র মানুষের পাশে দাড়ানোর জন্য গোত গাওঁ আদর্শ সমাজ কল্যাণ সংস্থাকে প্রশংসা করেন,এবং পাশাপাশি গোত গাওঁ আদর্শ সমাজ কল্যাণ সংস্থাকে সর্বাধিক মঙল কামনা করেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD