1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে কর্মহীন ৩ হাজার জেলে পেলেন চাল

Reporter Name
  • রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ৯৩ বার পড়া হয়েছে

শেফালী আক্তার রাখি,বিশেষ প্রতিনিধি ঃ বাগেরহাটের মোরেলগঞ্জে ১৬টি ইউনিয়নে সাগরে ৬৫ দিন মাছ ধরা থেকে বিরতকারি কর্মহীন হয়ে পড়া প্রায় ৩ হাজার জেলে পরিবার পেলেন বিশেষ খাদ্য সহায়তার চাল।

রবিবার বেলা ১১টায় খাউলিয়ায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জনপ্রতি ৫৬ কেজি করে ৩৭৫ জন জেলেদের মাঝে আনুষ্ঠানিকভাবে চাল বিতরণ করেন ইউনিয়নের চেয়ারম্যান মাষ্টার মো. সাইদুর রহমান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ট্যাগ অফিসার প্রতিনিধি উপজেলা মৎস্য অফিসের ক্ষেত সহকারি মো. জাহিদ হাসান, ইউপি সচিব মো. হাবিবুর রহমান, ইউপি সদস্য কামরুজ্জামান খান, মশিউর রহমান, নাসির উদ্দিন হাওলাদার, মো. মহিদুল ইসলাম, মাসুম মুন্সী, জাহানারা বেগম প্রমুখ। এদিকে গত এক সপ্তাহ ধরে উপজেলার পঞ্চকরণ, রামচন্দ্রপুর, বারইখালী, বনগ্রাম, হোগলাপাশা, দৈবজ্ঞহাটীসহ বিভিন্ন ইউনিয়নে এ চাল বিতরণ অব্যাহত রয়েছে।

এ সর্ম্পকে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় বলেন, এ উপজেলায় সাগরে সমুদ্রগামী মাছ ধরা থেকে বিরতকারি সুবিধাভোগী ২ হাজার ৯শ’ ১৮ জন পরিবারকে ৫৬ কেজি করে চাল ট্যাগ অফিসারগন উপস্থিতি থেকে বিতরণ করছেন।

এ সময় ইউপি চেয়ারম্যান মাষ্টার মো. সাইদুর রহমান বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। বর্তমান সময়ে সরকারের সামাজিক বেষ্টনী প্রকল্পের আওতায় প্রতিটি পরিবার অন্যান্যে সুবিধার আওতায় রয়েছে। গরিব মানুষের মুখে হাঁসি ফুটাতে পুনরায় শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় আনতে হবে। আপনারা সকলে প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য’র জন্য সকলে দোয়া করবেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD