1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

শাল্লায় চাল চুরির দায়ে ইউপি সদস্য আব্দুর রাজ্জাক আটক

Reporter Name
  • রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ৭০ বার পড়া হয়েছে

শাল্লা প্রতিনিধি:সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ভিজিএফের চাল চুরির অপরাধে আব্দুর রাজ্জাক নামে এক ইউপি সদস্য আটক হয়েছে। শনিবার রাত ২ টায় গোপন সংবাদের ভিত্তিতে ইউপি সদস্যের বাড়ি থেকে সাড়ে সাত বস্তা চালসহ আটক করেন ট্যাগ অফিসার কালিপদ দাস। ইউপি সদস্য এখন শাল্লা থানা পুলিশ হেফাজতে আছেন।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, ঈদুল আযহা উপলক্ষে অসহায় ও অতদরিদ্রদের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু হয়েছে। আর চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতি করে আটগাঁও ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রাজ্জাক সাড়ে সাতবস্তা চাল চুরি করে নিজ বাড়িতে রেখেছেন। পরে স্থানীয়রা এই ওয়ার্ডের দায়িত্বে থাকা ট্যাগ অফিসার কালিপদ দাসকে অবগত করে। পরে তাকে আটক করে শাল্লা থানা পুলিশ হেফাজতে দেয়া হয়।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আমিনুল ইসলাম জানান, চাল চুরির অপরাধে আটগাঁও ইউনিয়নের ইউপি সদস্য আব্দুর রাজ্জাককে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা হয়ার পরেই তাকে সুনামগঞ্জ জেলা হাজতে প্রেরণ করা হবে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD