1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে ফালগুনী পরিবহন খাদে: আহত নারী ও শিশুসহ ১৫ জন

Reporter Name
  • শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ৭২ বার পড়া হয়েছে

শেফালী আক্তার রাখি,বিশেষ প্রতিনিধিঃবাগেরহাটের মোরেলগঞ্জে ফালগুনী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খাম্বার ওপর আঘাত করলে খাম্বা ভেঙ্গে বাসটি সড়কের পাসে খাদে পড়ে যায়। শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে মোরেলগঞ্জ নব্বই বাসস্ট্যান্ডের অদূরে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সময় খুলনা মেট্রো-ব-১১-০০৮৯ নম্বর বাসটি শরণখোলা থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল।

এতে নারী ও শিশুসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। ঘটনার পর থেকে মোরেলগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের পরিবহন চলাচল ১ ঘন্টা পরে স্বাভাবিক হয়। বাসে থাকা আহত যাত্রী মনিরা বেগম বলেন, বাসটি বেপরোয়া গতিতে চলতে থাকা অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ভ্যানগাড়িকে ধাক্কা দিয়ে বিদ্যুতের খাম্বার ওপর আঘাত করে।

পরিবহনের ধাক্কায় গুরুতর আহত ভ্যান চালক ছোটপরি গ্রামের ফজলুর রহমানকে(৬০) উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে পাঠানো হয়েছে। ঘটনার পরই বাসের চালক, হেলপার, সুপারভাইজার পালিয়ে যায়।

এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। আহতদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের সহযোগীতায় বাসটি উদ্ধারের কাজ চলছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD