1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

জনগণের সেবক হতে চান সাংবাদিক এস এম টিপু সুলতান

Reporter Name
  • বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ৭০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ মানুষের বিপদে-আপদে পাশে থেকে সবসময়ই নিজের সর্বোচ্চটা বিলিয়ে দিয়েছেন হবিগঞ্জের বাহুবল উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস এম টিপু সুলতান।

আজ বৃহস্পতিবার (২২ জুন) সকাল ১০ ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত একটানা বাহুবল উপজেলা ৭ নং ভাদেশ্বর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বিহারীপুর গ্রামের এলাকার স্থানীয় লোকজনকে নিয়ে মানুষের চলাচলের অনুপযোগী রাস্তার পানি নিষ্কাশনের ব্যবস্থা করে রাস্তার চলাচলের উপযোগী করেছেন। এই ভাবে প্রায়ই তিনি এলাকার জন্য কাজ করে যাচ্ছেন।

সবসময় সাধারণ মানুষের বিপদে পাশে দাঁড়িয়ে তাদের কাছে টেনে আপন করে নিয়েছেন তিনি। গরীব দুঃখী ও অসহায় নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে থেকে তাদের জন্য কাজ করে যাচ্ছেন। এরই মধ্যে তিনি এলাকায় বয়োজ্যেষ্ঠ মুরব্বী, শিক্ষিত ও তরুণ সমাজের সাথে কুশল বিনিময় ও নানান সমস্যা নিয়ে তরুণদের সাথে মতবিনিময় করছেন।

সাংবাদিক এস এম টিপু সুলতান বলেন, ভাদেশ্বর ইউনিয়নের ৬নং ওয়ার্ডকে সুন্দর করে, সাজানোর লক্ষ্যকে সামনে নিয়ে একটি মাদক মুক্ত, দারিদ্র মুক্ত, শিক্ষাবান্ধব এবং বৈষম্যহীন আদর্শ ওয়ার্ড হিসাবে গড়ে তোলার নিমিত্তে আমি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদে প্রার্থী হয়েছি। এর জন্য আমি আমার ওয়ার্ডের মুরব্বী, ভাই, বন্ধুসহ সর্বসাধারণের দোয়া ও সমর্থন কামনা করছি।

আমি জনগণের সেবা করতে চাই। জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারাই আমার কাছে অনেক গৌরবের। সকলে আমার জন্য দোয়া করবেন। আপনারা আমার ভালো কাজে ভালোবাসা দিয়ে সমর্থন করবেন এই প্রত্যাশা করছি।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD