1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

Reporter Name
  • বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ৭০ বার পড়া হয়েছে

মিরু হাসান ঃ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে থানাধীন এলাকায় ট্রেনে কাটা পড়ে আমজাদ হোসেন শেখ (৬১) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
এর আগে গতকাল বুধবার রাতে চিলাহাটি থেকে খুলনাগামী রকেট মেইল ট্রেনে সান্তাহার রেলওয়ে থানাধীন বীরকুটশা স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত আমজাদ হোসেন শেখ নওগাঁ জেলার রাণীনগর উপজেলার খটেসম্বর এলাকার মৃত জবু শেখের ছেলে।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন জানান, ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। রাতেই পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল মরদেহের পরিচয় শনাক্ত করে। মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD