মিরু হাসান ঃ বগুড়ার আদমদীঘির সান্তাহারে দুটি দোকানে ভিজিএফের চাল বেচাকেনা’র সময় ১৪ বস্তা চাল জব্দ করেছে ভ্রাম্যমা আদালত ৷
বুধবার সকালে ১০ টায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনিরা সুলতানা
নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনির সুলতানা জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বুধবার সকাল থেকে সান্তাহার পৌরসভায় দরিদ্র মানুষের মধ্যে ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছিল। এরপর কিছু দোকান ব্যবসায়ী ওই চালগুলো কিনছে ৷ এমন খবর পেয়ে পৌর শহরের বাজার এলাকায় দুটি দোকানে অভিযান চালানো হয় ৷
এসময় ইউসুফ আলীর দোকান থেকে নয় বস্তা ও অপু মণ্ডলের দোকান থেকে পাঁচ বস্তা ভিজিএফের চাল জব্দ করা হয় ৷ পরে ওই জব্দকৃত চালগুলো ডয়রপুর মহিলা মাদ্রাসা ও আদমবাবা এতিম খানা মাদ্রাসায় দেওয়া হয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply