নূর সালাম খান বিশেষ প্রতিনিধি ঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় গ্রামীণ ব্যাংকের উদ্যোগে সারা দেশব্যাপী গ্রামীণ সদস্যদের মাঝে বৃক্ষের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে।
সেই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার বিকাল ৩ ঘটিকার সময় গ্রামীণ ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া এরিয়ার ৯টি শাখার সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ ও গাছ রোপনের কর্মসূচি পালন করা হয়। এরিয়াধীন ৯টি শাখার সদস্যদের মাঝে ফলদ ৪১৫৭৪টি এবং বনজ ৪৪১৪৬টি সর্বমোট ৮৫৭২০টি গাছের চারা রোপন করা হয়। ব্রাহ্মণবাড়িয়া এরিয়াধীন উত্তর সুহিলপুর ব্রাহ্মণবাড়িয়া শাখায় এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে অংশগ্রহণ করে গাছের চারা বিতরণ করেন ব্রাহ্মণবাড়িয়া এরিয়ার এরিয়া ম্যানেজার জনাব এস, এম শামস উজ্জ্বল হক (এসপিও)। এছাড়াও উক্ত শাখার শাখা ব্যবস্থাপক জনাব মোঃ সিদ্দিকুর রহমান (পি,ও) এবং শাখার সকল সহকর্মী উপস্থিত ছিলেন। অত্যন্ত উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে গ্রামীণ ব্যাংকের সদস্যদের মাঝে চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply