1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

মুরাদনগরে ১০কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

Reporter Name
  • মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ৭৪ বার পড়া হয়েছে

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর থেকে ১০কেজি গঁাজাসহ কামাল(২৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের রামচন্দ্রপুর বাজার পাড়া থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাদক কারবারি উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের খানেপাড়া গ্রামের মৃত ছন্দু মিয়ার ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, বাঙ্গরা বাজার থানার এসআই সফিক উল্যাহর নেতৃত্বে পুলিশ রামচন্দ্রপুর এলাকার মাদক মামলার পলাতক আসামী সজল মিয়ার বাড়ীতে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ২জন দৌড়ে পালানোর চেষ্টা করাকালে কামালকে আটক করতে পারলেও সজল পালিয়ে যেতে সক্ষম হয়। এসময় সজলের ঘর থেকে দশকেজি গঁাজা উদ্ধার করে পুলিশ।
বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD