1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

স্কুলছাত্রীর নগ্ন ছবি দিয়ে পোস্টারিং, শিক্ষক গ্রেফতার

Reporter Name
  • রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ৭৫ বার পড়া হয়েছে

মিরু হাসান ঃ বগুড়ার ধুনট উপজেলায় প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে শ্লীলতাহানি করে সেই ছবি দিয়ে পোষ্টার বানিয়ে প্রচারের অভিযোগে করা মামলায় আনিছুর রহমান (২৮) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। আনিছুর রহমান উপজেলার ছোট এলাঙ্গী গ্রামের লোকমান হোসেনের ছেলে।
রোববার দুপুরের পর ৩দিনের রিমান্ড চেযে ধুনট থানা থেকে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এরআগে শনিবার রাতে বগুড়া শহরের কলোনী এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। আনিছুর রহমান দীর্ঘদিন ধরে ধুনট পৌর এলাকায় অফিসারপাড়ার একটি ভাড়া বাসায় বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতো।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পারধুনট গ্রামের এক ছাত্রী স্থানীয় সরকারি উচ্চ বিদ্যালয়ে থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। প্রাইভেট পড়ার সুবাদে এক সন্তানের জনক শিক্ষক আনিছুর রহমান ওই ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে মেয়েটিকে কয়েক দফা অনৈতিক কাজের প্রস্তাব দেয় ওই শিক্ষক। কিন্ত শিক্ষকের অনৈতিক প্রস্তাবে সাড়া দেয়নি মেয়েটি।
এ অবস্থায় ৪ ফেব্রুয়ারী ওই বাসায় প্রাইভেট পড়া শেষে সকাল ১০টার দিকে আনিছুর রহমান মেয়েটিকে শ্লীলতাহানি করে কৌশলে সেই দৃশ্য মোবাইল ফোনে ছবি তোলে। মেয়েটি বাড়িতে ফিরে বিষয়টি তার বাবাকে জানায়। এতে ক্ষুব্ধ হয়ে আনিছুর রহমান মেয়েটির তোলা নগ্ন ছবি দিয়ে পোষ্টার বানিয়ে ৭ জুন এলাকার বিভিন্ন প্রতিষ্ঠান, বাসা বাড়ি ও বৈদ্যুতিক খুটির সাথে লাগিয়ে দেয়। এ ঘটনায় ৯জুন ভুক্তভোগী ওই স্কুলছাত্রীর বাবা বাদি হয়ে শ্লীলতাহানি ও পর্ণোগ্রাফি আইনে আনিছুর রহমানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে শিক্ষক আনিছুর রহমান পলাতক ছিলেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতার প্রমান পাওয়া গেছে। দ্রুত সময়ের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD