1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

তাহিরপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন

Reporter Name
  • শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ১১১ বার পড়া হয়েছে

আবিকুল ইসলাম,তাহিরপুর প্রতিনিধি ঃ-সুনামগঞ্জের হাওড়পাড়ে “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর স্মৃতি স্মরণে” সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকায় তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলায় ২৩টি ইউনিয়নের অংশগ্রহণে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর তাহিরপুর উপজেলার উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন’র উদ্যোগে শনিবার (১৭জুন) তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের আনোয়ারপুর খেলার মাঠে তাহিরপুর সদর ইউনিয়ন বনাম উত্তর শ্রীপুর ইউনিয়ন মাঝে উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির তাহিরপুর উপজেলা সভাপতি ও উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আলখাছ উদ্দিন খন্দকারেরর সভাপতিত্বে ও সদস্য সচিব বালিজুরী ইউপি চেয়ারম্যান আজাদ হোসেনের সঞ্চালনা বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আসাদুজ্জামান রনি, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খান, টুর্নামেন্ট পরিচালনা কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অমল কান্তি কর, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন প্রমুখ।

খেলায় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক জিতেন্দ্র তালুকদার পিন্টু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার লিটন, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী, উত্তর শ্রীপুর ইউপি চেয়ারম্যান আলী হায়দার সহ বর্তমান ও সাবেক ইউপি চেয়ারম্যানবৃন্দ, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

খেলায় তাহিরপুর সদর ইউনিয়নকে ৪-৫ গোলে হারিয়ে প্রথম রাউন্ডে উত্তর শ্রীপুর ইউনিয়ন বিজয়ী হয়েছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD