বিশেষ প্রতিনিধি ঃ বাগেরহাটের মোরেলগঞ্জে খাউলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. কামাল শেখের ব্যবসা প্রতিষ্ঠানে গভীর রাতে দরজা ভেঙ্গে দোকান চুরির ঘটনা ঘটেছে।
বুধবার রাতে সন্ন্যাসী বাজারে বিসমিল্লাহ টেলিকম এন্ড ইলেকট্রনিক্স দোকান মালিক কামাল শেখের দোকানের দরজা ও গ্রীল ভেঙ্গে গভীর রাতে দোকানে ক্যাস বাক্সের ড্রয়ার থেকে নগদ ৮৭ হাজার টাকাসহ ৭টি মোবাইল সেট, বাটন মোবাইল ২০টি, টসলাইট ২০টি, ছাতা ১৬টি, ২০টি হাত ঘরিসহ বিভিন্ন মালামাল ১ লাখ ২৪ হাজার টাকার মালামাল হাতিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।
এ ঘটনায় কামাল শেখ বাদি হয়ে মোরেলঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply