1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

বগুড়ায় গাঁজার গাছসহ বৃক্ষ প্রেমিক গ্রেফতার

Reporter Name
  • শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ৭৫ বার পড়া হয়েছে

মিরু হাসান ঃ বগুড়ায় ৭টি গাঁজার গাছসহ কথিত `বৃক্ষ`প্রেমিক নাজিম উদ্দিনকে (৩০) গ্রেফতার করা হয়েছে।
গতকাল শুক্রবার (১৬ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেলা গোয়েন্দা শাখা ডিবির ওসি মো. সাইহান ওলিউল্লার নেতৃত্বে ডিবির একটি টিম সদরের পাঁচবাড়িয়া দক্ষিণপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
ডিবি সূত্র জানায়, গ্রেফতার করা নাজিম উদ্দিন এলাকায় বৃক্ষ প্রেমিক বলে পরিচিত। সে অন্যান্য বৃক্ষরোপণের আড়ালে আখের ক্ষেতের মধ্যে গাঁজার চাষ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ৭টি গাঁজার গাছসহ তাকে গ্রেফতার করা হয়। সে সদরের পাঁচবাড়িয়া দক্ষিণপাড়ার লাল মিয়া আকন্দের ছেলে।
সে দীর্ঘদিন যাবত পাঁচবাড়িয়া দক্ষিণপাড়া গ্রামে তার বসত বাড়ির উল্টো পাশে তার ভোগদখলীয় আখ ক্ষেতের মধ্যে গোপনে গাঁজার চাষাবাদ করে আসছিল। বগুড়া ডিবির টিম গোপন সংবাদের ভিত্তিতে ওই আখ ক্ষেতের মধ্যে থেকে ৭টি বহু ডালপালাযুক্ত যার মধ্যে ২টির উচ্চতা ১১ ফুট লম্বা, ৩টির উচ্চতা ৮ ফুট লম্বা ও ২টির উচ্চতা ৭ ফুট লম্বা গাঁজার গাছ উদ্ধার ও জব্দ করে। এরপর আসামি নাজিম উদ্দিনকে গ্রেফতার করা হয় । পরে নাজিমকে জিজ্ঞাসাবাদ করা হলে সে জানায়, সে নিজে আখ ক্ষেতের মধ্যে গোপনে দীর্ঘ দিন ধরে গাঁজার গাছ চাষ করে বিভিন্ন গাঁজা ব্যাবসায়ীদের কাছে বিক্রি করে আসছিল।
এ বিষয়ে বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আজ শনিবার (১৭ জুন) তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD