শেফালী আক্তার রাখি,বিশেষ প্রতিনিধিঃবাগেরহাটের মোরেলগঞ্জে ১৬ই জুন শুক্রবার রোটারী ক্লাব অব কাওরান বাজার এর উদ্যোগে, স্কাই ওয়াটার বাংলাদেশের কারিগরি সহযোগিতায় ও রোটারী ক্লাব অব কাওরান বাজার এর চার্টার, প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট রোটারিয়ান আহম্মেদ ফারুক এর সার্বিক তত্বাবধানে কাঁঠালতলা গ্রামে বিনামূল্যে আমামিজু ট্যাংকি বিতরণ করা হয়। রোটারি ক্লাব অব ঢাকা কাওরান বাজার এর প্রেসিডেন্ট নমিনি রোটারিয়ান এ্যাড. মাহবুবা আক্তার এর সভাপতিত্বে এ বিষয়ে একটি আলোচনা সভা দি লাইসিয়াম একাডেমীতে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রোটারিয়ান মোঃ মুসলিম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাষ্ট প্রেসিডেন্ট রোটারিয়ান হোসনে আরা বেগম রিনা, অধ্যাপক জাকির হোসেন রিয়াজ ও মোঃ সাখাওয়াত হোসেন রুমী। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মুরাদ হাওলাদার, সোহাগ খান, আব্দুল্লাহ, হাসিবুল ইসলাম সিফাত, শেফালী আক্তার রাখি, তামান্না আক্তার, লিজা আক্তার, মাসুম বিল্লাহ, ফাতেমা আক্তার জনি, নাসমুল হোসাইন তামিম, আব্দুল্লাহ আল আরাফাত,মোসা মরিয়ম আক্তার, জি.এম. মইন, রুনা খানম, সাথী আক্তার বৈশাখী প্রমুখ। সভা শেষে কাঁঠালতলা গ্রামে দুস্ত: অসহায়দের মাঝে বিনামুল্যে ১২টি আমামিজু ট্যাংকি বিতরন করা হয়। সভায় অতিথিবৃন্দ মোরেলগঞ্জে রোটারেক্ট ক্লাব গঠন করে ভবিষ্যতে আরো বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করার প্রত্যয় ব্যক্ত করেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply