বিশেষ প্রতিনিধি ঃ বাগেরহাটের মোরেলগঞ্জে হোগলাপাশা ইউনিয়নে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জহর আলী খানের ওপর নৃশংস সন্ত্রাসী হামলা হাত পা ভেঙ্গে দেওয়ার প্রতিবাদে হামলাকারিদের অবিলম্বে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
শুক্রবার বেলা ১২টায় বৌলপুর বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এ প্রতিবাদ সভায় ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মো. মোনজেল হাওলাদারের সভাপতিত্বে বক্তাব্য রাখেন যুগ্ম আহবায়ক মো. জলিল শেখ, যুগ্ম-আহবায়ক এ্যাডভোকেট মিজানুর রহমান খোকন, মো. লিয়ন হাওলাদার, আওয়ামী লীগ নেতা সায়েদ হাওলাদার, ইউপি সদস্য দিপক কুমার মাঝি, ইউনিয়ন যুবলীগের আহবায়ক বিপ্লব কুমার দে, আওয়ামী লীগ নেতা অনিল কৃষ্ণ, সেলিম খান, রতন কুমার দাস, দুলাল কৃষ্ণ আইচ, আহত জহর খানের ছেলে আল আমিন শেখ সহ ৯ ওয়ার্ডের সভাপতি ও সম্পাদকসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
প্রতিবাদ সভা থেকে বক্তারা বলেন, গত ২ জুন শুক্রবার জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথিমধ্যে ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহর আলী খানকে এলাকার কতিপয় চিহিৃত সন্ত্রাসীরা এলোপাতাড়ি কুপিয়ে ৪ হাত পা ভেঙ্গে গুড়িয়ে দেয়। গুরুত্বর জখমী আওয়ামী লীগ নেতা জহর আলী খান খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ হামলার সাথে জড়িত ইউপি সদস্য কামরুজ্জামান টুকু ও জামায়াত বিএনপির কতিপয়কে দায়ী করেন। হামলাকারিদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের বাদি জানান প্রশাসনের প্রতি বক্তারা।
Designed by: Sylhet Host BD
Leave a Reply