1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

বাসায় ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, পালানোর সময় যুবক আটক

Reporter Name
  • বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ৬৬ বার পড়া হয়েছে

মিরু হাসান ঃ নোয়াখালী জেলা শহর মাইজদীর গুপ্তাংক বারলিংটন মোড় এলাকায় বাসায় ঢুকে মা-মেয়েকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছেন দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে পালানোর সময় আলতাফ হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা । তবে পুলিশ জানাই এই হত্যাকাণ্ডের কোনো কারণ জানা যায়নি এখনো।
বুধবার আনুমারিক সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, নোয়াখালী পৌরসভার ৫নং ওয়ার্ডের ফজলে আজিম কচি মিয়ার মেয়ে ফাতেমা আজিম প্রিয়ন্তী (১৭) ও তাঁর, স্ত্রী নূর নাহার বেগম (৩২) ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ওই বাড়ির দ্বিতীয় তলা থেকে হঠাৎ চিৎকার করতে করতে প্রিয়ন্তী রক্তাক্ত অহত অবস্থায় পাশের বাসার দরজার সামনে গিয়ে দাড়ায়। ওই বাসার এক নারী ঘরের দরজা খুলে দিলে সে মেঝেতে লুটিয়ে পড়ে । পরে তাঁকে রক্তাক্ত অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় এক ব্যক্তি বলেন, ওই বাসা থেকে এক যুবক বের হওয়ার সময় তাঁকে আটক করতে চাইলে প্রথমে সে দৌড়ে পালিয়ে যায়। পরে তাঁকে প্রায় ২০০ মিটার দূর থেকে ধাওয়া করে আটক করেন স্থানীয়রা। এ সময় ওই যুবকের জামা-কাপড় রক্ত মাখা ছিল। পরে স্থানীয়রা প্রিয়ন্তীদের দোতলার বাসায় গিয়ে দেখেন তাঁর মা নূর নাহারও রক্তাক্ত অবস্থায় এক কক্ষে পড়ে রয়েছেন।
সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পাঠান বলেন, মা মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় আলতাফ হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা । পরে তাঁকে পুলিশ থানায় নিয়ে আসে। ঘটনার বিস্তারিত এখনো জানা যায়নি।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD