1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে নীজ ঘরে পুড়ে অঙ্গার বৃদ্ধ আলী আকবর

Reporter Name
  • রবিবার, ১১ জুন, ২০২৩
  • ৮১ বার পড়া হয়েছে

শেফালী আক্তার রাখি,বিশেষ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে নীজ ঘরে পুড়ে নিহত হয়েছেন আলী আকবর ফরাজী(৭০) নামে এক বৃদ্ধ। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে বহরবুনিয়া ইউনিয়নের পূর্ব বহরবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আলী আকবর ফরাজী ওই গ্রামের হরমুজ আলী ফরাজীর ছেলে। ঘটনার রাতে টিনশেড পাকা ভবনের ওই বসত ঘরে তিনি একা থাকতেন।

বৃদ্ধ আলী আকবরের ছোট ভাই আব্দুল মন্নান ফরাজী বলেন, আলী আকবর দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় বাড়িতে একা থাককেন। তার ৩ মেয়ে ও ১ ছেল সন্তান রয়েছে। তবে তারা কেউ বাড়ি থাকেনা। তার স্ত্রীও মারা গেছেন ৩ বছর পূর্বে। রাত আড়াইটার দিকে হঠাৎ প্রতিবেশীরা তার ঘরে আগুন জ্বলতে দেখে সকলে ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। ততক্ষনে আলী আকবর ফরাজী পুড়ে মারা যান।

ইউনিয়ন চেয়ারম্যান মো. রিপন হোসেন তালুকদার বলেন, আলী আকবর ফরাজী ঘের একা ছিলেন। আগুনে পুড়ে সে মৃত্যু বরণ করেছে। কিভাবে ঘরে আগুন লেগেছে তা জানা যায়নি।

এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD