1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে দোকানে হামলা চালিয়ে টাকা ছিনতাই:আহত ৫ জন

Reporter Name
  • মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ৭১ বার পড়া হয়েছে

শেফালী আক্তার রাখি,বিশেষ প্রতিনিধি:বাগেরহাটের মোরেলগঞ্জে প্রকাশ্যে দিবালোকে এক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে নগদ ৯৫ হাজার টাকা ছিনতাই ও হামলা মারপিটে মুদি দোকান ব্যবসায়ীসহ ৫ জন আহত হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে।
ঘটনাটি ঘটেছে (৫ জুন সোমবার) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার খাউলিয়া ইউনিয়নের ফাঁসিয়াতলা গ্রামে। জানাগেছে, ওই গ্রামের ব্যবসায়ী নুরুজ্জামান আকনের মুদি দোকানে ৭/৮ জনের একটি সংঘবদ্ধ দল হামলা চালিয়ে দোকানের মালামাল তছনছ করে শ্রমীকের মজুরি টাকা ছিনিয়ে নেয়। এ সময় হামলাকারিদের বাঁধা দিলে ব্যবসায়ী নুরুজ্জামান আকন (৪৫), তার মাতা জাহানুর বেগম (৭০), বোন সুমাইয়া বেগম (২৮), শ্রমীক আব্দুল হালিম আকন (৩৫) ও লোকমান গাজী (৪০) শ্রমীককে পিটিয়ে আহত করেছে দৃর্বৃত্তরা। আহতদের গ্রাম্য চিকিৎসক দ্বারা চিকিৎসা দেওয়া হয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নুরুজ্জামান জানান, সন্ন্যাসী ওয়াবদা ভেড়িবাঁধের সংস্কারের ৪০ জন শ্রমীকের ৪দিনের বেতন দোকানের পাওয়া টাকা ঠিকাদার পরিশোধ করে যাওয়ার প্রায় আধাঘন্টার ব্যবধানে একই গ্রামের মনির হাওরাদারের নেতৃত্বে রানা হাওলাদার, বাচ্চু হাওলাদারসহ ৭/৮ জন যুবক এসে তাকে দোকান থেকে নামিয়ে এলাপাতাড়ি মারপিট করে এ সময় তার দোকানের মালামাল তছনছ করে ফেলে দেয় এবং শ্রমীকের বেতনের নগদ ৯৫ হাজার টাকা। দোকানের মালামালসহ কমপক্ষে দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে।
ইউপি চেয়ারম্যান মাষ্টার মো. সাইদুর রহমান বলেন, ঘটনাটি শুনে তাৎক্ষনিক ফাঁড়ি পুলিশকে জানানো হয়েছে। পরে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি স্থানীয় সংসদ সদস্য ও থানা ওসি সাহেবকে অবহিত করিছি।

নিকটস্ত সন্ন্যাসী ফাঁড়ি পুলিশ ইনচার্জ এসআই অনুপ রায় বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করে থানা অফিসার ইনচার্জকে জানিয়েছেন। ক্ষতিগ্রস্তদের লিখিভ অভিযোগ দায়েরের জন্য বলা হয়েছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD